সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

 সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার,

জয় হোক জয় হোক যীশু
জয় হোক তোমার,
প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার,
জয় হোক জয় হোক যীশু
জয় হোক তোমার।

১। জঘন্য পাপী আমি অতি দুরাচার,
প্রেমে তরালে মোরে প্রেম অবতার,
প্রেমের অবতার তুমি দয়ার অবতার,
জয় হোক জয় হোক যীশু,
জয় হোক তোমার।

২। রোগ হ’তে আরোগ্য করলে মহিমা তোমার,
সম্পদে-বিপদে সহায় হয়েছ আমার,
দয়ার উপর দয়া কত, পেয়েছি তোমার,
জয় হোক জয় হোক যীশু,
জয় হোক তোমার।

৩। পথে-ঘাটে-মাঠে বান্ধব হয়েছ আমার,
দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার,
অনুগ্রহ করিয়াছ কত শত বার,
জয় হোক জয় হোক যীশু,
জয় হোক তোমার।

৪। যুগে যুগে জয়গান আর স্তুতি তোমার,
জীবন্ত বাক্য আর শক্তি তোমার,
শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার
দুর্বলকে ধরে রেখ মিনতি আমার।


Comments

Post a Comment

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen