চল্লিশ দিন ও চল্লিশ রাত অনশনে কাটাইলে । 40 Din O 40 Rat Onosone Kataile

চল্লিশ দিন ও চল্লিশ রাত 
অনশনে কাটাইলে ; 
পরীক্ষায় হই রণজিৎ 
নিষ্কলঙ্ক রহিলে । 

তাপ ও শীতে দিবারাত 
সহিলে যাের যাতনা ; 
হিংসক জন্তু বেষ্টিত , 
পাষাণ মাথায় — ধূলায় গা । 

হেন প্রসাদ দাও আমায় 
ত্যাগি তাবৎ পার্থিব সুখ , 
অনশন ও প্রার্থনায় 
তােমার সাথে ভুগি দুঃখ 

শয়তান , সংসার , মাংস মাের 
যখন আসে যুঝিতে , 
তখন মহা রণজিৎ 
রক্ষ পতন হইতে । 

ঐশী শান্তি , পুণ্য সুখ 
হৃদয় মাঝে পশিবে ; 
কত শত দূতদল 
মাের শুশ্রুষা করিবে । 

রাখ , রাখ , ত্রাতা হে , 
শুদ্ধসত্ত্ব তব পাশ ; 
তােমার পুনরুত্থানে 
যেন হই হে , সুপ্রকাশ । 


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen