আলোর দেশের শিশু এলো আঁধার গেলো দূরে / Alor Desher sishu alo addhar galo dure
আলোর দেশের শিশু এলো
আঁধার গেলো দূরে
ঐ শোনো গো অভয়গীতি
সুনীল গগন জুড়ে !!
সেই গানে আজ প্রাণের মাঝে
নবীন আশার বীণা বাজে
যায় মুছে সব শঙ্কা কালো
মাভৈঃ বাণীর সুরে !!
সুদূর নভে উজল রাতে
অবাক তারার হাসি
পথিক মনের গোপন কোণে
ছড়ায় পুলক রাশি
প্রেম ও প্রীতি উপচারে
দাও উপহার প্রণাম তাঁরে
ধরায় যে জন জন্ম নিল
ছাড়ি অমরপুরে !!
Comments
Post a Comment