বিশ্বপিতা তুমি হে প্রভু | Biswapita Tumi Hai Prabhu
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা
হতে বঞ্চিত না হই কভু
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা
হতে বঞ্চিত না হই কভু
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশিথে
সূর্যের চাঁদের খেলা এই গগনে
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নের ও
মুখমুখি যেন পড়ি
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী
হাসিতে প্রেমে আর গান দিয়ে
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা
হতে বঞ্চিত না হই কভু
Comments
Post a Comment