দয়া করো আমার উপর

দয়া করো আমার উপর,
ওহে যীশু দয়াবান;
তুমি নরেন নিস্তারকর্তা,
তুমি সর্বশক্তিমান;
শুন যীশু, শুন যীশু,
শুনো আমার নিবেদন।

আমি বড় অপরাধী,
আমার পাপের বড় ভার;
মর্তে কারো শক্তি নাহি,
আমায় নিস্তার করিবার;
যীশু ছাড়া কারো নাহি
শক্তি নিস্তার করিবার।

শুনিয়াছি মঙ্গলাখ্যান,
শুনিয়াছি তোমার নাম;
তুমি কত দুঃখ পাইয়া
করিয়াছ পরিত্রান;
বিশ্বের রক্ষা করণার্থে,
করিয়াছ জীবন দান।

এখন মঙ্গল-সংবাদ শুনি,
সর্ব সৃষ্টি ভরসা পায়;
আমি আইসি, অন্যে বলি,
রক্ষা হয় খ্রীষ্টের কৃপায়;
পাপজন খ্রীষ্টের নামে
নিবেদিলে রক্ষা পায়।


 

Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen