হে ঈশ্বর তুমি রক্ষা করো
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
পড়ুক ঝরে প্রভু তোমার আশীস
তাতেই ধন্য হবে সবার জীবন।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
সংকটে-বিপদে তোমাকে ডাকি
করি যে আর্তনাদ শোন নাকি।
সংকটে বিপদে তোমাকে ডাকি
করি যে আর্তনাদ শোন নাকি।
নিবেদিত প্রাণ চায় শুধু ত্রাণ
আলোয় আলোয় ভরে যায় যে মন।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
তোমার আশীস প্রভু মাথায় নিয়ে
পার হয়ে যাই আঁধার-নিশা।
চরণ চিহ্ন তব শরণ করে
আমরা যে পাই পথের দিশা।
তোমার করুণা-দয়া না পেলে
কে দেবে আঁধার মনে প্রদীপ জ্বেলে।
তোমার করুণা-দয়া না পেলে
কে দেবে আঁধার মনে প্রদীপ জ্বেলে।
চিত্ত সকল হোক নির্মল
তোমারি আদেশ মেনে চলি সারাক্ষণ।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
পড়ুক ঝরে প্রভু তোমার আশীস
তাতেই ধন্য হবে সবার জীবন।
হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারি লয়েছি শরণ ।
আমরা তোমারি লয়েছি শরণ ।
আমরা তোমারি লয়েছি শরণ …
Comments
Post a Comment