ঐ দেখরে কান্ধে ক্রুশ লইয়া / Oi dhakore kandhe krush loiya
ঐ দেখরে কান্ধে ক্রুশ লইয়া
দীন ভিখারীর নাথ চলে
আঁকিয়া বাঁকিয়া রে
আঁকিয়া বাঁকিয়া !!
বিধি যায় বিধি যায়
নাথ যায় চলিয়ারে
আঁকিয়া বাঁকিয়া !!
নির্দোষীকে দোষী করে
পলে পলে চাবুক মারে
বর্শা দিয়ে আঘাত করে
ললাট থেকে রক্ত ঝরে !!
বিদ্বেষ বিদ্রূপ পাপ মানে
প্রভুর চরণ যায় যে থেমে
ঘাম রক্ত যুক্ত হয়ে
ফোঁটায় ফোঁটায় পড়ে ঝরে !!
কাতর মনে ক্ষত দেহে
ক্ষণে ক্ষণে আঘাত করে
হোঁচট খেয়ে আছড়ে পড়ে
শিরদাঁড়াটা যায় যে নুয়ে !!
Comments
Post a Comment