রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার
রক্তের বিনিময়ে দিয়েছ তুমি
স্বর্গের অধিকার !!
মানব অন্তরে তবু
অকৃতজ্ঞ স্রোত ধারা
বহে অনিবার !!
দিয়েছ মোদের অনন্ত সুখে
মোদের মুক্তি লাগি এসেছিলে তুমি
অসীম অধিকার !!
এ ধরায় অসহ্য যন্ত্রণা মাঝে !!
তুমি যে খ্রীষ্ট মৃত্যুঞ্জয়ী কবর ছেড়ে
এসে প্রমাণ দিয়েছ বারে বার !!
Comments
Post a Comment