আশ্চৰ্য্য দয়া সুমধুর । Achorjjo Doya Somdhur
১ । আশ্চৰ্য্য দয়া সুমধুর
উদ্ধারিল আমায় ।
ছিলাম অন্ধ পাপী আমি
চোখ খুলে দেখি তায় ।
২। দয়া শিখালাে ভকতি
আর তায় ঘুচালাে ত্রাস
অমূল্য সেই দয়া , যখন
প্রথম আসে বিশ্বাস ।
সঙ্কট - সঙ্কুল পথ পেরিয়ে
এসেছি এত দূর
দয়া এনেছে নিরাপদ
সে লবে আরাে দূর ।
যখন বিরাজিব স্বর্গে
দশ - সহস্রটি সাল
তার গৌরব গাহিব , যেমন
গেয়েছি প্রথম কাল ।

Comments
Post a Comment