আঁধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মাের । Adhare Ghera Dukhete Bhora Jibon Chhilo
আঁধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মাের
এমন জীবনে যীশুর আগমনে রাত্রি হােল ভাের ।
অন্ধ ছিলাম , দেখিতে পেলাম
সুন্দর প্রভু মাের ।
তােমার দয়ায় চিনেছি তােমায়
মুঝে দিলে আঁখিলাের ।
সকাল সন্ধ্যে দিবাতে বা রাতে বলিতাম ঐ পথে
অন্ধ আমি দয়া কর স্বামী ভিক্ষা দাও গাে হাতে ।
দুঃখের রাতি ঘুচালে তুমি
কেটে গেল সব ঘোর
তােমার আলােকে , নূতন পুলকে
যাত্রা শুরু মাের ।
Comments
Post a Comment