আহা এমন চেতনা , হয়তাে আর পাবে না । Aha Amon Chatona, Hoyto Ar Pabe Na
১। আহা এমন চেতনা , হয়তাে আর পাবে না
তুমি কি বুঝবে না হে ?
জান এ সুদিন দিয়াছেন আত্মন ,
ত্রাণ ফেলে থেক না হে ।
২। ( দেখ ) এই দণ্ডে ত্রাণ , না হয় মরণ
তুমি ঠিক দিতেছ হে ,
যা কর বিচার , লিখিবেন ঈশ্বর
দুয়ের এক পুস্তকে হে ।
৩। ( তুমি ) জানিয়ে শুনিয়ে , আত্মনে তাড়ায়ে
বিপদ কি ঘটাবে হে ,
পাষাণের চেয়ে কঠিন হয়ে
যাবে মন তােমার হে ।
৪। ( শুন ) আত্মার বচন , কর আজ পালন ,
পালাবে শমন হে ,
পাপ এক এক বারে দাও স্বীকার করে
বিন্দু বিষ রেখ না হে ।
৫। ( দেখ ) যীশু প্রাণ নিকটে , হৃদয় কবাটে ,
দাঁড়ায়ে আছেন হে ,
ভিক্ষুকের মতন , সাধের ত্রাণ এখন ,
এ দিন যে ফিরবে না হে ।

Comments
Post a Comment