আজি এ প্রভাতে পরাণ আমার । Aji E Probhate Poran Amar
আজি এ প্রভাতে পরাণ আমার
চাহে কিছু দিতে চরণে তােমার
যাহা কিছু ভাবি যাহা কিছু ধরি
সবই যে তােমার সকলি তােমার ।
ভেবেছিনু আমি গাঁথিব মালা
আনিব কুসুম ভরিয়া ডালা
সাজাব যতনে পূজার
তাও যে তােমার সকলি তােমার ।
বল গাে বন্ধু , বল গাে আমারে
কি দিয়ে পূজিব ওগাে প্রিয় যীশু
আজিকে তােমারে ।
স্বর্ণ রৌপ্য জগতের ধন চাওনি
চেয়েছ মানুষের মন
তাইতাে এনেছি হৃদয় এখন
এও যে তােমার সকলি তােমার ।

Comments
Post a Comment