আজি গানে গানে গাইবো যীশুর জয়
আজি গানে গানে গাইবো যীশুর জয়
ক্রুসের ব্যথা সয়ে মৃত্যুকে জয় করে
হলেন চির বিজয়ী
হলেন চির বিজয়ী খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী
আর ভয় নাই ভয় নাই
মৃত্যুর ছায়া তোমায় পারেনি ধরে
রাখতে ভীষণ ওই কবরে
নিজ মহিমায় উঠিলেন তিনি
সব মন্দ জয় করে
শয়তান নিশ্চিত ভেবে ছিল
এই বুঝি শেষ সব ফুরিয়ে গেল
না না না সব শেষ নয়
মৃত্যুর পরে আছে পুনরুত্থান
শয়তান চিরতরে মানল যে হার
এসো সবে আজ
গাই যীশুর জয়
হৃদয় খোলো প্রাণভরে
Comments
Post a Comment