আকাশে চন্দ্র তারা , বন গিরি নদী ধারা । Akashe Chandro Tara, Bono Giri Nodi Dhara
আকাশে চন্দ্র তারা , বন গিরি নদী ধারা
তােমার মহিমা গায় ( প্রভু ) তােমার মহিমা গায়
তুমি যে বিশ্ব জুড়ে রয়েছ সবার সুরে ,
নিখিল মানব সবে তােমার শরণ চায় ।
তুমি অনন্ত তবু তুমি ধরা দাও
প্রেমের আসনে চরণ ফেলিয়া যাও ।
তােমার করুণা লভি , পেয়েছি মােরা যে সবই
অলখ হতে গাে তুমিই ,
জীবন ভরাে সুধায় ।
Comments
Post a Comment