আমার জীবন পথের আলাে যীশু সাথে সাথে চল । Amar Jibon Pother Alo Jishu Sathe Sathe Cholo
আমার জীবন পথের আলাে যীশু সাথে সাথে চল
গহন বনে একলা যেতে , পথ যে না পাই কোন মতে ।
আমার জীবন পথ দর্শক যীশু , পথ দেখিয়ে চল ।
সাথীরা সব যায় যে ফেলে , আঁধার ঘিরে এল ,
ব্যথার ব্যথী যীশু এস , নইলে এ প্রাণ গেল ,
আমার জীবন পথের সম্বল যীশু , হাত ধরে নিয়ে চল ।
জীবন নদীর তুফান ঝড়ে , হাল ভেঙ্গে যায় পাল যে ছেড়ে
যীশু মাঝি বস হালে নইলে তরী ডুবলাে ,
আমার জীবন তরীর মাঝি যীশু , হাল ধরে নিয়ে চল ।
Comments
Post a Comment