আমার জুড়াল প্রাণ এসে যীশুর পায় । Amar Juralo Pran Ase Jishur Pay
আমার জুড়াল প্রাণ এসে যীশুর পায় ,
এসে দয়াল যীশুর শ্রীচরণতলে– আমার ঘুচল ভবের ভয় ।
( এসে দয়াল যীশুর চরণতলে ) ।
১। ঐ চরণে নাইরে দুঃখ ক্লেশ , নাইরে ভবের জ্বালা পাপ অশান্তির লেশ ,
বুঝি দুগ্ধ - মধুপ্রবাহী , সেই দেশ , আছে ঐ চরণ তলায়
( বুঝি দুগ্ধ - মধুপ্রবাহী দেশ ) ।
২ । মনে আমি করেছি মনন , প্রভুর ঐ চরণে থাকব সৰ্ব্বক্ষণ ,
আমার এই পাপ দেহে যাবৎ রয় জীবন , রব ঐ চরণ সেবায় ।
( দেহে যতদিন মাের জীবন আছে ) ।
৩। সময় যেদিন ফুরাবে আমার , সেই দিন যেতে হবে ছেড়ে এ সংসার ,
আমি হয়ে যাব মৃত্যুনদী পার , প্রভুর ঐ চরণ নৌকায় ।
( আমি মৃত্যুনদী পাড়ি দিব ) ।
Comments
Post a Comment