আমার রাখাল কভু ঘুমান না । Amar Rakhal Kobhu Ghuman Na
আমার রাখাল কভু ঘুমান না
আমার আর কিসের ভাবনা ॥
তিনি তৃণ ভূষিত স্তুানে চরান, হে
আমার অমঙ্গল আর হইবেনা
আমার আর কিসের ভাবনা ॥
আমি সর্বশক্তিমানের মেষ, হে
কেহ কেড়ে নিতে পারবেনা
আমার আর কিসের ভাবনা ॥
আমার চর্তুদিকে অগ্নি প্রাচীর, হে
কেন্দুয়া ছুইতে পারবে না
আমার আর কিসের ভাবনা ॥
আমার নাম ধরে ডাকেন সদা, হে
আমি আর কারও রব শুনবনা
আমার আর কিসের ভাবনা ॥
তিনি রোগ শোক সঙ্কট কালে, হে
সদা করেন আমায় সান্তনা
আমার আর কিসের ভাবনা ॥
যিনি নিজ রক্তে কিনিয়াছেন, হে
তারে কখনও ছাড়িবনা
আমার আর কিসের ভাবনা ॥
Comments
Post a Comment