আমারে কর তােমারি । Amare Koro Tomari
আমারে কর তােমারি , ( ওহে নাথ )
আপনা হতে আমারে তারহে করুণা করে ,
করহে মম হৃদয় একেবারে তােমাময় ,
তােমারি পরশে যেন আপনারে পাসরি ।
মােহ কুহকে পড়ি আপনারি ছলনায় ,
আমারে নাহি বসাই , যেন আসনে তােমার ।
যেন করমে তােমার না পড়ে ছায়া আমার ,
নাহি গ্রাসে আমায় সদা আপন চিন্তায় ,
তােমারি প্রশংসা ছলে গাই গুণ আমারি ।
খর্ব কর আমারে , গবর্ব সব নাশিয়ে ,
কর মােরে অবনত , তব পদে দলিয়ে ,
ধূলিসহ চিরতরে মিশাইয়া দেও মােরে ,
হই হে বিলীন আমি , প্রকাশিত থাক তুমি
তােমারি প্রেমের লীলা এ জীবনে প্রচারি ।

Comments
Post a Comment