আমি আছি চেয়ে অনিবার । Ami Achi Cheye Onibar
( আমি ) আছি চেয়ে অনিবার ,
( নাথ ) তােমারি মুখ পানে অবশ পরাণে
দিবস যামিনী বহি মম হৃদয় ভার ।
জানি করুণা তব দীন জনার তরে ,
এস হে কাছে তাহারি যে জন চাহে তােমারে ,
হেরিলে নয়ন ধার থাকিতে পার না দূরে ,
তাই নাথ , ডাকি আজি , দেহ প্রসাদ তােমার ।
প্রাণে শকতি দেহ , দেহ ভকতি মনে ,
হৃদয় বিমল কর , প্রীতি দেহ নয়নে ,
করিব সেবা তােমার , রব নাথ ও চরণে
তব প্রেম বিনা প্রভু চাই না যে কিছু আর ।

Comments
Post a Comment