আমি তোমার নাথ আছি চিরকাল । Ami tomar nath achi chirokal
আমি তোমার নাথ আছি চিরকাল, তোমা ছাড়া কা‘র নই
থাকি বিশ্বাসে তব সন্নিধান বাসনা এ নিয়তই
আমায় লহ,লহ, লহ যীশু হে ক্রশের আরও সন্নিধান
দেহ আমায় আমায় আমায় প্রভু হে, তব কুক্ষিদেশে স্থান
অনুগ্রহরূপ তৈলে আমারে, অভিষিক্ত কর নাথ
তোমার পবিএ পরিচর্যাতে থাকি যেন দিন ও রাত
প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব
প্রানের বন্ধু প্রায় শুনেছেন সদাই আমার কাতরোক্তি সব
তব সুগভীর প্রেমের মহিমা বুঝে সাধ্য আছে কার ?
বুদ্ধির অতীত উচ্চ স্বগসুখ, বর্ণনা নাহিক তার
Comments
Post a Comment