এনেছি আজ হৃদয়খানি । Anechi Aaj Hridoy Khani
এনেছি আজ হৃদয়খানি
তােমার পায়ে দিতে
তােমার প্রেমের পরশমণি
পরাণভরে নিতে ।
নয়নে মাের রইবে তুমি
দূর হবে আঁধার
তুমিই প্রভু জীবন জ্যোতি
আলোর পারাবার ।
আমার গানের মাল্যখানি
আমার বীণার সুরধবনি
বাজবে শুধু তােমার লাগি
ধরার আঙ্গিনাতে ।
দীনের আশা পূর্ণ কর
ওগাে প্রভু মনােহর
চাই গাে যীশু জীবনে মাের
তােমারে লভিতে ।
Comments
Post a Comment