এসাে হে করুণাময় । Aso Hai Korunamoy
এসাে হে করুণাময় , বিরাজ হৃদয়াসনে
পূজিতে তােমারে আজি , বাসনা সবার মনে ।
তব দাস দাসী যত , হইয়াছি সমবেত ,
তৃপ্ত কর সবে পিতঃ , মনােমতে আশিষ দানে ।
অর্পিতে পদে তােমার , আনিয়াছি উপহার
ভকতি , কুসুম - হার , লহ নাথ নিজ গুণে ।
Comments
Post a Comment