এস রে সবে প্রেম ভরে । Aso Re Sobe Prem Vore
এস রে সবে প্রেম ভরে ।
প্রাণ খুলে গাহি জগপতিরে ,
প্রাণ খুলে ডাকি ত্রাণপতিরে ,
প্রাণ খুলে পূজি ত্রাণপতিরে ।
গাহে যারে বনে বিহগকুল ,
গায় যাঁরে কুঞ্জে অলিদল ,
ভক্তি পূরিত মনে গাওরে তাহারে ।
দূর হবে তব মােহমতি রে ,
দূরে যাবে যত কুমতি রে ।
খুলে দাও তব হৃদয় দ্বার ,
ফেলে দেও যত পাপ ভার ,
ভগ্ন হৃদয় লয়ে পূজ হে তাহারে ।
ভক্তি ভরে কর আরতি রে ,
লুটিয়ে পদে কর প্রণতি রে
হৃদয় লুটায়ে কর প্রণতি রে ।

Comments
Post a Comment