এস সবে যীশুর শরণে । Aso Sobe Jishur Sorone
এস সবে যীশুর শরণে
যদি সত্য পথ জানতে চাহ মুক্তি পাবার কারণে ।
১। যীশু সামান্য তাে নয় , ঈশ্বর - তনয় ,
পাপী নরে তারিবারে ভবেতে উদয় ,
তিনি ভব - নদী পারের প্রভু ,
পার করেন কাঙ্গাল জনে ।
৩। যীশুর অদ্ভুত ব্যাপার , তুল্য নাহি তার
নররূপে নরের জন্য , সহেন পাপ ভার
ও তার বিমল আভায় , ভ্রান্তি পালায়
শান্তি পায় ভক্তগণে ।
২। যীশু — নামের মহিমায় , সকলি তাে হয় ,
অন্ধ দেখে , খঞ্জ চলে , বােবায় কথা কয় ,
নামে মৃতদেহে জীবন আসে,
সুস্থ হয় রুগ্ন জনে ।
৪। যীশু সত্য সনাতন , নিত্য সত্য ধন ,
অনন্তজীবন - দাতা , বিপদ ভঞ্জন ,
তারে ভক্তিভাবে গ্রহণ কর ,
প্রাণ মন প্রদানে ।

Comments
Post a Comment