আয় , আয় , চলে আয় । Ay Ay Chole Ay
আয় , আয় , চলে আয়
কে যাবি ঐ সিয়ােনে ।
দুঃখ ব্যথায় ভুবন ভরা
পাপ ব্যধিতে মানব মরা ,
যীশুতে পায় জীবন তারা
বিশ্বাস তাঁকে করে যারা ।
পাপের বােঝা মাথায় নিয়ে ,
যাস কেন নরকে ধেয়ে ,
দেখনা একবার ক্রুশের দিকে
জীবন দাতা ঐ ঝুলিছে ।
কতজনে বিশ্বাস করে ,
মুক্তিশাস্তি জীবন পেয়ে
কাটাচ্ছে দিন মহানন্দে
যীশুর নামের গুণ গেয়ে ।

Comments
Post a Comment