আয় পাপী , আয় সবে যীশু ডাকছেন সুস্বরে । Ay Papi Ay Sobe Jishu Dakchen Sushore
আয় পাপী , আয় সবে যীশু ডাকছেন সুস্বরে ,
( যত ) পরিশ্রান্ত ভারাক্রান্ত , বিশ্রাম পাবে অন্তরে ।
১ । বল , পাপী , পাপ করে কি লাভ হয় সংসারে ?
পাপের সুখ কদিন থাকে ? অশেষ দুঃখ পায় পরে ,
পুড়তে হবে মনস্তাপে নরকে চিরতরে ।
২ । বল , পাপী , কাহার দায় , ক্রুশে ঝােলে যীশুর কায় ?
শত্রু তরে জীবন যায় , দারুণ ব্যথা বলি তায় ।
হেন বন্ধুর কাছে আসি , পরিত্রাণ লও সত্বরে ।
৩। তাপিত হৃদে কাদিয়া , দাও যীশুর ধােয়াইয়া
প্রীতি চুলে মুছাইয়া , প্রেম চুম্বন দাও সকলে ,
সুবাসিত ভক্তি তেলে , পূজ শ্রীপদ অন্তরে ।
৪। পাপী , ফির পাপ হতে , যেওনা আর কুপথে ,
ফির ফির সুপথে মরবে কেন পাপেতে ?
পাপের ক্ষমা যীশুতে লও , পাবে শান্তি অন্তরে ।

Comments
Post a Comment