বাজরে হৃদয় বীণে , অবিশ্রান্ত যীশু বলে । Bajre Hridoy Bine
বাজ রে হৃদয় বীণে , অবিশ্রান্ত যীশু বলে ।
নাচরে আত্মা মম , সেই সঙ্গে তালে তালে ।
১ । প্রেম সুধা করে পান , মাতরে আমার প্রাণ ।
ছাড় ঈশ - গুণ তান , ওরে মন , কুতূহলে ।
২ । ক্রুশের যাতনা যত , রে মম কঠিন চিত ,
প্রেমে হয়ে বিগলিত , জানাও পাতকিকুলে ।
৩ । যে শােণিতে পরিস্কৃত হল তব পাপ যত ,
সে শােণিতের গুণ কত , বল রে হৃদয় খুলে ।

Comments
Post a Comment