মাের তারক হইলেন বলিদান— ধন্য প্রিয় হত মেষ । More Tarok Hoilen Bolidan - Dhonno Priyo Hoto Mesh
১। মাের তারক হইলেন বলিদান— ধন্য প্রিয় হত মেষ
ভাই আইস করি তাহার গান— ধন্য প্রিয় হত মেষ ।
ধূয়া— সেই মেষ , সেই মেষ , সেই হত মেষ ,
সেই যীশু নাম মাের প্রিয় নাম ,
মাের কেবল তাহে মনস্কামধন্য প্রিয় হত মেষ ।
২। পাপ , শাপ , লাজ মাের বহিলেন— ধন্য প্রিয় হত মেষ
নিজ রক্তে আমায় তারিলেন— ধন্য প্রিয় হত মেষ ।
৩। সব পাপ মাের জানি বিমােচন ধন্য প্রিয় হত মেষ
আর পাইলাম স্বর্গ সুখ এখন— ধন্য প্রিয় হত মেষ ।
8। এ তরঙ্গময় সংসারে নির্ভয় আমি , হত মেষ
আনন্দে যাইব ওপারে ধন্য তব গুণ অশেষ ।
Comments
Post a Comment