বিশ্বাস করি তােমায় নাথ , কালভেরী মেষ প্রিয়তম

১। দুঃখী , দুবর্বল ও অন্ধজন , আসি ক্রুশের সন্নিধান , 
দোষে লিপ্ত আমার মন , পূর্ণ মুক্তি কর দান । 

ধূয়া — বিশ্বাস করি তােমায় নাথ , কালভেরী মেষ প্রিয়তম , 
তব ক্রুশে প্রণিপাত রক্ষ আমি নরাধম । 

২। ব্যাকুলিত মম প্রাণ , প্রভু তব কারণে , 
কর আমায় শান্তি দান তােমার মধুর বচনে । 

৩। তব রক্তের কত গুণ , এখন তাহা বুঝিলাম , 
ধূলি সম অধম জন , তােমাদ্বারা বাঁচিলাম । 

৪ | আমার যথাসর্বস্বই , স্বজন , সময় , পার্থিব ধন , 
দেহ , আত্মা , সমস্তই , করি তােমায় সমর্পণ । 

৫। আমার মনের ভরসা তব সত্য প্রতিজ্ঞায় , 
আহা , তােমার করুণা , ব্যক্ত নাহি করা যায় । 

৬। তব শুভাগমনে দূরে গেল পাপ ও ক্লেশ 
সুধী হইলাম এক্ষণে , তুমি ধন্য হত মেষ ।



Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen