বল মধু মাখা যীশু নাম হরষিত মনে । Bolo Modhu Makha Jishu Naam Horchito Mone
বল মধু মাখা যীশু নাম হরষিত মনে
পাপ তাপ দূরে যাবে যীশু নাম গানে
১।যীশু যীশু যীশু বল পাপীর বদনে
মুখরােচক ঐ নাম বিদিত ভুবনে ।
২।নিরানন্দ দূরে যাবে দুঃখের পরাণে
সুখের সাগরে ভাসে নামের পবনে ।
৩। রােগ শােক জ্বরা মৃত্যু নাম বিহনে ,
পাপ , ক্ষয় মৃত্যু - জয় হয় নাম গুণে ।
৪।ক্ষুধিত তৃষিত জনে পেয়ে নাম ধনে
নামে ভক্ষ্য নামে মােক্ষ তৃপ্ত সবর্জনে ।
৫।দুই কিংবা তিন জনে যীশুর নাম নিলে
মাঝে এসে দাঁড়ান যীশু প্রতিজ্ঞার গুণে ।
৬।সূর্য্যের নীচে অন্য নাম নাই আর ভূবনে
পরিত্রাণ কেবল আছে যীশুর নাম গুণে ।

Comments
Post a Comment