বল সে প্রাচীন কথা খ্রীষ্ট যীশু ও তার প্রেম । Bolo Se Prachin Kotha Krishto Jishu O Tar Prem
বল সে প্রাচীন কথা ,
সেই স্বর্গ বিবরণ
খ্রীষ্ট যীশু , তাহার প্রতাপ
ও প্রেম প্রদর্শন ,
বল তা বারে বারে ,
আমি যে মূখ জন
আর দুর্বল , শিশুর তুল্য ,
নিরাশ্রয় সর্বক্ষণ ।
বল তা ধীরে ধীরে ,
অন্তরে বুঝি সার
আশ্চৰ্য্য উদ্ধার সাধন ,
ও পাপের প্রতীকার ।
বল তা সহজ কথায় ,
শীঘ্র যে ভুলে যাই ,
প্রত্যুষেরনীহার তুল্য
মধ্যাহ্নে নাহি পাই ।
ধুয়া- বল সে প্রাচীন কথা - ৩
খ্রীষ্ট যীশু ও তার প্রেম ।
৩ । বল তা কোমলভাবে ,
এ জানি মনেতে
যে , পাপীর জন্য যীশু দুর্দশা ,
সে কথা বল নিত্য ,
তায় মহৎ উপকার ,
আর সঙ্কটকালে মম
সান্ত্বনার একাধার ।
৪। বল সে প্রাচীন কথা
নির্ভয়ে আমারে
দৈন্য মম আসিলেন ভবেতে ।
যা ঘটুক সংসারে ।
আর যখন আমার মনের
হয় দুঃখরাত্রি শেষ ,
বলিও প্রাচীন কথা
সেই যীশুর প্রেম অশেষ ।

Comments
Post a Comment