বড় প্রেমানন্দ মনে হে , বড় প্রেমানন্দ মনে । Boro Premanondo Mone
বড় প্রেমানন্দ মনে হে , বড় প্রেমানন্দ মনে ,
প্রেমানন্দ মনে এখন ধন্যবাদ জানাই চরণে ।
১ । তুমি করেছ দয়া রেখেছ আশ্রয় দিয়া ,
দিতেছ চরণ - ছায়া কি রাতে কি দিনে ।
আহার বস্ত্র যােগাইতেছ কাঙ্গাল দীনহীনে , ( দয়াময় )
যত আত্মবন্ধুর স্নেহদয়া , সে সকল তােমার বিধানে ।
২ । ব্যাধি করেছ মুক্ত ক্রুশে করে প্রায়শ্চিত্ত
স্বাস্থ্য সুখ তােমার দত্ত সার জেনেছি মনে
কাদি যখন দুঃখে পড়ে , ধারা বয় নয়নে ( দয়াময় )
এসে নিজ হাতে মুছাও চক্ষের জল — সান্ত্বনা দিয়া অজ্ঞানে ।
৩ । জগতের দুঃখ শশাকে , আঁধার দেখি দুই চক্ষে ,
দেখা দিয়া সম্মুখে , লও নিকটে টেনে ।
একমুখে ঐ দয়ার কথা বলিব কেমনে ( দয়াময় )
যদি থাকত শত সহস্র মুখ , হার মানতাম দয়া বর্ণনে ।
8 । পাঠাইলে আপন নন্দন , এই পাপীর মুক্তির কারণ
তিনি প্রায়শ্চিত্ত সাধন করলেন জীবন দানে ।
জীবন মূল্যে কিনিয়াছ , আমার এই জীবনে ( দয়াময় )
মনে আশা আছে — অবশেষে স্থান পাব অভয় চরণে ।
৫ । কাঙ্গালের এই আকিঞ্চন , যতদিন রয় এই জীবন ,
তােমার নাম গুণসংকীৰ্ত্তন করব নিশি দিনে
দেশ বিদেশে , সুখে দুঃখে আর জীবনে মরণে ( দয়াময় )
আমি গা’ব তােমার ধন্যবাদ গান— দিন কেটে যাক গানে গানে ।
Comments
Post a Comment