চির শৈল বিদীরণ । Chiro Soilo Bidiron

চির শৈল বিদীরণ , 
আমায় আশ্রয় দাও এখন ।
যে জল রক্ত স্রোতৃদ্বয় 
বিদ্ধ কুক্ষি হ'তে বয় ,
হােক তায় পাপের দ্বিগুণ ক্ষয় ,
যাক তায় দোষ ও বল উভয় । 

যা ’ চায় তব ব্যবস্থায় , 
কৰ্ম্মে মাের তা না কুলায় ,
ধর্মে উদ্যোগ যতই হােক ,
অনুতাপে বুক ভাসুক 
তবু পাপের মােচন চাই ,
তুমি ছাড়া ত্রাতা নাই ।

আমার সম্বল কিছুই নাই  
তব ক্রুশের আশ্রয় চাই , 
নগ্ন আমি বস্ত্র দাও ,  
দীন আমি , মাের পানে চাও , 
মলিন আমি , প্রক্ষালন 
কর , নয় ত যায় জীবন । 

যখন নিশ্বাস বন্ধ হয় ,  
নয়ন দুটি মুদিত রয়  
তখন যেন উদ্ধে যাই , 
তােমার সম্মুখে দাঁড়াই ।  
চিরশৈল বিদীরণ ,  
আমায় আশ্রয় দাও তখন । 


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen