চোখের জলের অর্ঘ্য বিনা আর কিছু মোর নাই
চোখের জলের অর্ঘ্য বিনা
আর কিছু মোর নাই
এলাম তোমার চরণ তলে
দিতে তোমায় তাই !!
মোহ মায়ার জালে পড়ে
নিঃশ্ব আমি যখন
নীড়হারা ঝড়ো পাখীর মতো
দশা আমার তখন !!
তাইতো কাছে এলাম যেন
অভয় শরণ পাই !!
অনেক কিছু ভবের মাঝে
পিছু টানে সকাল সাঁঝে
ষড় রিপু সুযোগ পেয়ে
মেতে ওঠে মন্দ কাজে !!
জীবনটারে ওরা তখন
ঝাঁঝরা করে দেয়
অপব্যয়ী পুএের চেয়ে
মন্দ দশা হয় !!
এমন আমার দশার মাঝে
প্রভু তোমায় চাই !!
Comments
Post a Comment