চিরতরে , প্রিয় যীশু আমি রহিব তােমার । Chorotore, Priyo Jishu Ami Rohibo Tomar
১। হব তব অনুগামী যথা ল’য়ে যাইবে ,
রহিব তােমারি পদে যথা মােরে রাখিবে ।
ধূয়া — চিরতরে , প্রিয় যীশু আমি রহিব তােমার
যদিও অন্য সকলে করে তােমায় পরিহার
২। বিপদ আপদ সদা যদি মম পথে রয় ,
আছ তুমি কাছে কাছে , নাহি মাের কোন ভয় ।
৩। যদি সুহৃদবিহীন প্রান্তরে যাই ,
শুনিলে তােমার রব আহা কি আনন্দ পাই ।
৪ । শােক দুঃখ যদি সহি ভয়ংকর প্রলােভন ,
তােমারি প্রেমেতে মম সদা পুলকিত মন ।
৫। তব তরে যদি মােরে ত্যাজে বন্ধু পরিজন ,
মনের হরষে তােমার করিব অনুগমন ।

Comments
Post a Comment