ডাক , ডাক তারে প্রাণ খুলে ডাক । Dako Dako Tare Pran Khule Dako
ডাক , ডাক তারে প্রাণ খুলে ডাক ,
থেক না নীরবে বসিয়ে ।
আত্মার চেতনা চাপিয়ে রেখ না ,
বল মন ব্যথা খুলিয়ে ।
১। এসেছ আশীষ লভিবার তরে ,
শুধু হাতে কেন যাবে ফিরে ঘরে ,
কেঁদে কেঁদে তার পদতলে পড়ে ,
লও না আশীষ চাহিয়ে ।
২। নহে বহুদূরে নিকটে তােমার
উন্মুক্ত রয়েছে স্বরগ দুয়ার ,
নানা বর প্রভু কারণে তব
রেখেছেন আজি সাজায়ে ।

Comments
Post a Comment