ধন্য পরম আরাধ্য যীশু , সত্য সনাতন । Dhonno Porom Aradhho Jishu Sotto Sonaton
ধন্য পরম আরাধ্য যীশু , সত্য সনাতন ,
ঈশ্বর - নন্দন পতিত পাবন ।
১। সৃষ্টির পূর্বে ছিলে অনাদিকালে , বাক্যব্ৰহ্মরূপে পিতার কোলে ।
তুমি স্বয়ং ঈশ্বর , তুমি নিত্য পরাৎপর ,
তুমি নিখিল এই ব্রহ্মান্ডের সৃজন কারণ ।
২ । পতিত মানবে করিতে উদ্ধার , মানব রূপে হলে ভবে অবতার ;
প্রভু তােমার কৃপায় , পাপী আজও মুক্তি পায় ,
করলে পাপীর পাপের তরে প্রায়শ্চিত্ত সাধন ।
৩। দীনহীনের দুঃখ সয়েছ প্রাণে , দরিদ্র হয়ে তুমি ছিলে ভূবনে ; .
দুঃখী কাঙ্গাল যত , প্রভু তােমার আশ্রিত ,
যত দীনাত্মা জনে পায় তােমার চরণ ।
৪। পাপীর পাপের দণ্ড নিয়েছ শিরে , দিয়েছ নিজ প্রাণ ক্রুশপরে ;
নিলাম শরণ তােমার , ওহে যীশু ত্রাণেশ্বর ;
তুমি সত্য , সুপথ , তুমি অনন্ত জীবন ।
Comments
Post a Comment