ধন্য প্রভু যীশু আমার ধন্য তােমার নাম । Dhonno Prabhu Jishu Amra Dhonno Tomar Naam
ধন্য প্রভু যীশু আমার ধন্য তােমার নাম
কতাে দয়া করলে মােরে ওগাে গুণধাম ।
তােমার দয়ার কথা বলব আমি
বলব সারা জীবন ভরি
বলব আমি নানা ভাবে
বলব আমি প্রচার গানে
লােক সমাজে রাখব তােমার মান ।
পাপের বােঝা তুলে নিলে
তােমার রক্তে শুচি করলে
দিলে শান্তি করলে অভয় দান ।
আছ তুমি আমায় ঘিরে
বেষ্টনকারী ঢাল রূপে
মাথা আমার নত করে
তােমার পায়ে জানাই প্রণাম ।

Comments
Post a Comment