ধন্য তাহার নাম । Dhonno Tahar Naam
১। ক্রুশতলে যায় ত্রাতা মরিলেন ,
ক্রুশতলে যায় রক্ত পাতিলেন ,
ক্রুশতলে যীশু মাের পাপ ধুইলেন ,
ধন্য তাহার নাম ।
২। আশ্চর্য্যরূপে পাই পাপের ত্রাণ
যীশু অন্তরে হন বিরাজমান ,
তিনি লন আমার ক্রুশ সন্নিধান,
ধন্য তাহার নাম ।
ধূয়া — ধন্য তাহার নাম ,
ধন্য তাহার নাম ,
ক্রুশতলে যীশু মাের পাপ ধুইলেন
ধন্য তাহার নাম ।
৩। অমূল্য উৎস ত্রাণ তব দান ,
সুখী যে তােমায় রয় মগ্ন প্রাণ ,
খ্রীষ্ট তথা দেন শুদ্ধ মন ও প্রাণ ,
ধন্য তাহার নাম ।
৪ । এস হে মধুর প্রস্রবণ ঠাই ,
প্রাণ যীশু পদে সমর্প ভাই ,
আজ কাদায় মুক্ত হইব সবাই ,
ধন্য তাহার নাম ।

Comments
Post a Comment