ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ । Dhonnobad Dhonnobad Payechi Koto Ashirbad
ধন্যবাদ ধন্যবাদ
পেয়েছি কত আশীর্বাদ
সুখে দুঃখে সহায় হয়েছ তুমি ।
ধন্য তুমি ধন্য তােমার প্রেম
ধন্য তােমার ক্রুশের মরণ ।
ধন্য তােমার ক্ষমার বাণী ।
ভরেছে মােদের হৃদয়খানি ।
আমরা অতি ক্ষুদ্র মানব
তােমায় কভু করিনা স্মরণ
জীবন পথে চলতে শেখাও
শেখাও তােমার ধরিতে চরণ ।
ধন্য তােমার স্বর্গারােহণ
ধন্য তােমার পুনরাগমন
নিয়ে চল মােদের তােমার সাথে ।
সে অসীম - সুখ স্বর্গধামে ।
Comments
Post a Comment