ধন্যবাদ , ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ । Dhonnobad Dhonnobad Peyechi Je Sokol Asirbad

হে পিতঃ নিরুপায় মানবে 
বাঁচাতে পাঠালেন এ ভবে , 
একজাত প্রিয়তম পুত্রধন
করিলেন প্রেমধন বিতরণ ।

ধন্যবাদ , ধন্যবাদ পেয়েছি ।  
যে সকল আশীর্বাদ  
ধন্যবাদ , ধন্যবাদ 
পবিত্র আত্মার ঐ যে প্রসাদ । 

২। ত্যাজিয়া গৌরব সিংহাসন , 
আসিলেন পাপময় এ ভুবন ;
দাসের বেশ ধরি ক্লেশ সহিলেন ,
যাতনা , লাঞ্ছনা ভুগিলেন ।

৩ । বাঁচাতে দয়াময় পাপীগণ  
যে বিষম ক্রুশােপর নিধন হন ;  
প্রেমেতে প্রায়শ্চিত্ত সাধিলেন ,  
মরণে মৃতকে বাঁচাইলেন । 

8 । শুদ্ধাত্মন দান করেন চেতনা , 
যীশুর প্রেম লভিতে সাধনা ,
দূর করেন পাপময় বাসনা ,
দেন ক্ষুন্নহৃদয়ে সান্তনা ।

৫ । জয় পিতা ! জয় পুত্র ! সদাত্মন ,  
ধন্যবাদ , প্রশংসা সর্বক্ষণ ;  
প্রণিপাত করিহে চরণে  
সংকীৰ্ত্তন গ্রাহ্য হােক প্রেমগুণে ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen