দিবসের হইল অন্ত প্রভু হে । Dibosher Hoilo Anto Prabhu He
দিবসের হইল অন্ত প্রভু হে
না ছেড়াে তুমি আপন ভৃত্যকে ,
যদিও অন্য সঙ্গী নাহি রয় ,
মাের সঙ্গে থাক , যীশু দয়াময় ।
এ মর্ত্য জীবন চলে বেগবান
ও ক্ষণেক পরে হইবে অবসান ,
সংসারে দেখি কিছু নিত্য নাই ,
মাের সঙ্গে থাক , যীশু নিত্যস্থায়ী
দুঃখেও আমার হবে না বিষাদ ,
করিলে তুমি আমায় আশীর্বাদ ,
নাই মৃত্যুতে , নাই পরলােকে ভয়
তােমাকে পাইলে যীশু দয়াময় ।
পাপীষ্ঠ আমি ধরি তব ক্রুশ ,
মার্জনা কর , মম পাপ ও দোষ ,
দিন যামিনী , হে প্রভু সঙ্গী হও
ও শেষে তব স্বর্গ জ্যোতি দাও ।
Comments
Post a Comment