দৃঢ় দুর্গ মােদের ঈশ্বর । Driro Durgo Moder Iswar

১ । দৃঢ় দুর্গ মােদের ঈশ্বর , অবিভেদ্য রক্ষা প্রাচীর , 
তিনিই মাত্র মােদের আশ্রয় , 
যখন পাপ - প্লাবন পিছে ধায় । 
কারণ চির - শত্রু মােদের অমঙ্গল চায় , 
তার চাতুরির ছলে , হিংসা লােভের বলে , 
জগতে তার তুল্য কেহ নয় । 

২ । যদি আপন বলে নির্ভর , পরাজিত হব নিশ্চয় , 
যদি না ঈশ্বর - প্রেরিত সুজন মােদের হন সহায়ক  
কে সে জন জানাে কি ? খ্রীষ্ট যীশু সেই ব্যক্তি , 
বিশ্রামবারের কর্তা , ভবের অধিকর্তা , 
তিনি হন বিজয়ী নায়ক ।

৩ ।  শয়তান বাহিনীর তরাসে , ডরি না যদি ঝড় আসে , 
কারণ বাসনা ঈশ্বরের , মােদের মাঝ জয় হবে সত্যের । 
আঁধারের রাজা যে , ভয় করি না তাকে , 
সইতে পারি তার ক্রোধ , পাইবে সে পরিশােধ , 
মৃদু বাক্যে সে হইবে পাত । 

৪ । অসিম শক্তি সেই বাক্যেতে , জগতের শক্তিরও উদ্ধে , 
মােদের সহায়ের কারণে , সজ্জিত মােরা আত্মার দানে । 
মর্ত্য ম্লান হয়ে যাক , এ জীবনও যায় যাক , 
এ শরীর বা বধে , তবু সত্য রবে , 
ঈশ্বরের রাজ্য অন্তহীন ।




Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen