এক জীবন উৎস বিদ্যমান । Ek Jibon Uthsho Biddoman
এক জীবন উৎস বিদ্যমান
খ্রীষ্ট রক্তে উচ্ছসিত
পাতকী তাতে করি স্নান
ধোয় হৃদয় কলঙ্কিত ।
ধূয়া — ডুব দেও পাপী এ উনুয়ে
ধৌত হবে পাপ ,
এস , এস যীশুর কাছে
যাবে অভিশাপ ।
সেই ক্রুশে বিদ্ধ দস্যু জন ।
তা হেরি পুলকিত ,
তার তুল্য আমি অভাজন
হই যেন প্রক্ষালিত ।
এই বহুমূল্য রুধিরে
হে হত বলি মেষ
ত্রাণ পায় সব পাপী অচিরে
নাহি তাহার শক্তির শেষ ।
বিশ্বাসে যখন হেরিলাম
সেই ক্ষত রক্তস্রোত
খ্রীষ্ট প্রেমে অমনি মজিলাম
সব পাতক হইল ধৌত ।
এ দুৰ্বল জিহ্বা যখন হয়
কররে অচেতন,
ত্রাণ - সংগীত স্বর্গে মধুময়
করিব সংকীর্তন ।

Comments
Post a Comment