এক স্রোত আছে শোণিতে | Ek Sroto Ache Shonite
এক স্রোত আছে শােণিতের , তায় পাপী ডুবিলে
যায় সব কলঙ্ক পাতকের— সেই স্রোত ইম্যানুয়েলে ।
ধূয়া- মাের বিশ্বাস যীশু ক্রুশেতে করিলেন রক্ত দান
পাপী যে আমি শােণিতে পাই যেন পরিত্রাণ ।
সেই স্রোত হেরি দস্যুর মন , মরণে শান্তি পায় ,
হইলেও মাের সেই পাপ জীবন , পবিত্র হবতায় ।
শােণিতের শক্তি হত মেয ’ , ফুরায় না কিছুতে ,
যাবৎ হয় শেষ ভক্তের প্রবেশ স্বর্গ মণ্ডলীতে ।
সেই স্রোত হেরি বিশ্বাসে , তুলেছি প্রেমের গান ,
আজীবন গাইব হরষে , তােমারই কৃত ত্রাণ ।
যাক এই নিস্তেজ রসনা বাক শূণ্য কবরে ,
তুলবে সেই গান — এই বাসনা স্বর্গে মধুর স্বরে ।
Comments
Post a Comment