Ekaki Dariye Ami | একাকী দাঁড়িয়ে আমি
একাকী দাঁড়িয়ে আমি নদীর তীরে
স্মৃতি গুলো শুধু আসে ফিরে ।
পাপের বেদনা ভরা হৃদয়ে
শুধু দাঁড়িয়ে একা আমি একা
আমি একা ।
নদী শৈশবের কথা বলে
জীবনের সব পথ বেয়ে চলে
আমরাই পাপে আমি ঢাকা
কবে পাব আমি তাঁরই দেখা ।
আমি একা ।
নদী হৃদয়ের কথা বলে
দুঃখের সব গান গেয়ে চলে
আমারই দোষে আমি একা
কবে পাব আমি তাঁরই দেখা ।
আমি একা ।
Comments
Post a Comment