এমন মধুমাখা ঐ যীশু নাম । Emon Modhu Makha Oi Jishu Naam

এমন মধুমাখা ঐ যীশু নাম
ঐ নাম বল মহানন্দে নিশি ভোরে ।
হবে রসনা পবিত্র, শুদ্ধ হবে চিত্ত
কেবল মাত্র ঐ নামের জোরে ।
কতকাল তোর গেছে অমনি,
এমন সুখের দিন যামিনী ।
কত সুখের নিশিভোর কেটে গেছে তোর
আছিলি বিভোর ঘুমের ঘোরে ।
গেছে সে দিন দিয়া ফাঁকি,
বেশী দিন আর নাই রে বাকী
আছে বাকী যেঁ কয় দিন সেই দিনের এক দিন
মুক্তির শুভ দিন এসেছে রে ।
জেগে ওঠ “যীশু” ব’লে,
মনের দুয়ার দেও রে খুলে,
দেখ, রাজ রাজ্যেশ্বর ঈশ্বর কুমার
দাঁড়ায়ে তোমার গৃহদ্বারে ।
নয়ন জলে ধোও তাঁর চরণ,
হৃদয়ে লও ক’রে বরণ;
তোর হবে রে মোচন, এ ভবের বন্ধন,
পাবি মুক্তি ধন যীশুর বরে ।

Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen