এস, এস, প্রাণের যীশু । Esho, Esho, Praner Jishu
এস, এস, প্রাণের যীশু, আজ তোমারে পূজিব;
মোহন মূরতি হেরে, প্রেম রসে মাতিব।
১। ভকতি-পূর্ণ অন্তরে, পূজিব নাথ তোমারে;
রাখিব হৃদি মাঝারে, প্রাণের আশা মিটাব।
২। রাখি হৃদি সিংহাসনে, সেবিব তোমায় যতনে;
প্রীতি-পুষ্প ও চরণে, দিয়া সদা সাজাব।
৩। তব সহবাসে রব, তোমা বিনা না জানিব;
গুণ-গান গেয়ে তব, এ জীবন যাপিব।
Comments
Post a Comment