হে ঈশ্বর , অতীতের সহায় । Hai Iswar Otiter Sohay
১ । হে ঈশ্বর , অতীতের সহায়
ও ভাবী আশার স্থল ,
ঘাের বিপদে তুমি আশ্রয়
ও সদাকালের বল ।
২ । তােমার সিংহাসনের ছায়ায়
ভক্তগণ নিরাপদ ,
তােমারই বাহুর ক্ষমতায়
এড়ায় সকল বিপদ ।
৩। এই পৃথিবী ও পর্বতগণ
সৃজনের পূর্বেতে ,
হে প্রভাে , তুমি সর্বক্ষণ
.আছ একভাবেতে ।
৪ । সহস্র বৎসর তােমার ঠাই
অতীত কল্যের ন্যায় ;
আর সূর্যোদয়ে তাহা নাই
নিশার শেষ প্রহর প্রায় ।
৫ । সময় তাে খর স্রোতের ন্যায়
মর্তকে ল'য়ে ধায় ,
সব স্বপ্নবৎ বিলুপ্ত তায় ,
সন্ধান না পাওয়া যায় ।
৬ । হে ঈশ্বর , আমাদের সহায় ,
ও ভাবী আশার স্থল ।
শােক ব্যথায় হও তুমি আশ্রয় ।
ও সদাকালের বল ।

Comments
Post a Comment