হে মহাশিল্পী তােমারি সুষমা । Hai Mohan Silpi Tomari
হে মহাশিল্পী তােমারি সুষমা
আকাশ মাটি ও জলে
তব লাবণ্য ওগাে রূপকার
ছড়ালে ভুবন তলে ।
সরসীর নীড়ে মৃদু সমীরণে
রূপালী জোছনা দোলে
পরম স্রষ্টা তােমার সৃষ্টি
অপরূপ করে তােলে ।
আলাের মাধুরী দূর নভােনীলে
সাতরঙ্গা ছবি মেঘে এঁকে দিলে
শিশিরের কণা পত্রে ও তৃণে
তব রূপ কথা বলে ।
পাখীর কণ্ঠে মধুপের তানে
উপল মুখর ঝরণার গানে
চিরসুন্দর তব পরিচয়
তরুলতা ফুল ফলে ।

Comments
Post a Comment